আজ শুক্রবার দুপুরে দূর্গাপুর পৌর সভার কাচারীর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সyুপ্রমকোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার কায়সার কামাল, এডভোকেট নূরুজ্জামান নূরু, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান ঈমাম হাসান আবু চাঁন, আটককৃত জহুর আলীর আত্বীয় ফজর আলী ও আব্দুল আজীজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে আটককৃত দুই বাংলাদেশী কয়লা শ্রমিক জহুর
আলী ও আবু বক্কর সিদ্দিককের মুক্তি দাবী করেন।
দূর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দূর্গাপুর উপজেলার ফাড়ং পাড়া
গ্রামের আবু বক্কর সিদ্দিক ও জহুর আলী গত ২৪ জুন ভোরে সুমেশ্বরী নদী থেকে কয়লা
তোলার জন্য ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ
তাদের আটক করে নিয়ে যায়।