নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ১ কলেজ ছাত্র মারা গেছে,
আহত ১০
খবর ডেস্ক : আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-আটপাড়া
সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে ১ কলেজ ছাত্র মারা গেছে এবং ১০জন আহত
হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনা-আটপাড়া
সড়কের আটপাড়া উপজেলার সুমাইখালী ব্রীজে যাত্রীবাহী একটি বাস উঠার সময় চালক
নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ব্রীজের পাশে খাদে পড়ে যায়।
এ সময় আটপাড়ার শুনই গ্রামের কলেজ ছাত্র হাসিদ
মিয়া (১৯) মারা যায় এবং আহত হয় প্রায় ১০ যাত্রী। গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।