নেত্রকোনার দুর্গাপুরের লেঙ্গুরা গ্রামে কালী মন্দিরে মুর্তি ভাংচুর

খবর ডেস্ক : নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার লেঙ্গুরা গ্রামের কালী মন্দিরের দরজা ভেঙ্গে প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।


এলাকাবাসী জানায়, গতকাল রাতে যথারীতি মন্দিরের তালাবদ্ধ করে রাখে মন্দিরের পুজারী। সকালে পুজারী পুজা দিতে মন্দিরে গেলে দেখতে পান যে, কালী মুর্তিসহ তিনটি প্রতিমা ভাংচুর করেছে দৃর্বৃত্তরা।
এ ব্যাপারে দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে এবং অবিলম্বে দৃর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের করা হবে।