নেত্রকোনায় শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট

ডেস্ক রিপোর্টঃ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ বার্ষিক ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বুধবার (২৭.০৭.১৭) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালিতে হয়েছে।
অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজহারুল হক তুহিন, কেন্দ্রীয় কমিটির সদস্য আয়েশা খানম, সদর উপজেলা সভাপতি আফজাল খান, 
সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মাসুদ, শিক্ষক নেতা সোহরাব হোসেন, মতিয়র রহমান ও কফিল উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ সহ বার্ষিক ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানে সরকারের নিকট দাবী জানিয়েন।