খবর ডেস্কঃ আজ বুধবার উৎসবমুখর পরিবেশে নেত্রকোনায়
পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
বেলা ১১টায় শহরের বড়বাজারস্থ নরসিংহ জিউর আখড়া
প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা উদ্বুধন করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের
নেতৃবৃন্দ।
রথযাত্রা উপলক্ষ্যে নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে দিনব্যাপী
মেলা শুরু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।