সরকারী চাকুরীতে কোটা প্রথা বাতিলের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন, মিছিল ও রাস্তা অবরোধ


খবর ডেস্কঃ সরকারী চাকুরীতে কোটা প্রথা বাতিলের দাবীতে আজ বৃহস্পতিবার নেত্রকোনা সরকারী কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বেলা ১১টায় নেত্রকোনা সচেতন ছাত্র সমাজের আয়োজনে মানববন্ধনে নেত্রকোনা সরকারী কলেজসহ জেলার অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে সচেতন ছাত্র সমাজের শিক্ষার্থীরা সরকারী চাকুরীতে কোটা প্রথা বাতিলের তীব্র প্রতিবাদ জানায়।
মানববন্ধন শেষে সরকারী কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে শহরের তেরী বাজার মোড় এলাকায় প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ করে। এ সময় এই রাস্তা দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।