খবর ডেস্কঃ নেত্রকোনা
জেলা কারাগারের হাজতি অজিত চন্দ্র দাসের(৪২) মৃত্যু হয়েছে। সে জেলার দূর্গাপুর
উপজেলার মজিদনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
নেত্রকোনা জেলা
কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে অজিত
অসুস্থ হলে কারাগারের আভ্যন্তরীণ হাসপাতালে নেয়া হলে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
অজিত মারা যান।
আজ বৃহষ্পতিবার দুপুর
১টার দিকে অজিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত
শেষে লাশ অজিতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক
(আরএমও) ডা. নিলোৎপল তালুকদার জানান, বৃহষ্পতিবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত
অজিতকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
যান।