নেত্রকোনায় সাহিত্য সম্মেলন ও চন্দ্রকুমার দে স্মরণসভা

খবর ডেস্কঃ নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে বাংলা একাডেমীর উদ্যোগে মঙ্গলবার আঞ্চলিক সাহিত্য সম্মেলন ও চন্দ্রকুমার দে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। স্বাগত বক্তব্য রাখেন-নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিধান মিত্র।

জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলা একাডেমীর মহা পরিচালক শামসুজ্জামান খান, বাংলা একাডেমীর পরিচালক মোহাম্মদ আবদুৃল হাই, শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, লোক গবেষক গোলাম এরশাদুর রহমান, কবি সারোজ মস্তোফা প্রমুখ।
পরে চন্দ্রকুমার দে স্মরণসভা  অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সন্তোষ সরকার। বিকেলে অধ্যাপক যতীন সরকারের সভাপতিত্বে নেত্রকোনার সাহিত্যের উপর প্রবন্ধ উপস্থাপন করেন মো. খায়রুল হক ও নেত্রকোনার সংস্কৃতির উপর প্রবন্ধ উপস্থাপন করেন পল্ল­ব চক্রবর্তী। শেষে স্থানীয় কবিদের অংশ গ্রহনে কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।