নেত্রকোনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

খবর ডেস্কঃ জেলা মৎস্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, উপজেলা চেয়ারম্যান তফসির উদ্দিন খান, ইউএনও জাকিয়া পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক, প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, গোলাম রসুল তালুকদার প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে চারজন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এর আগে জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।