খবর ডেস্ক : শীর্ষ নেতাদের মুক্তির দাবীতে ইসলামী ছাত্র
শিবিরের ডাকা হরতালে আজ বুধবার সকালে নেত্রকোনা শহরের নাগড়াস্থ বিআরটিসি
বাসষ্ট্যান্ডে ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থনকারীরা।
পরে রাস্তায় টায়ার
জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হলে পিকেটাররা
পালিয়ে যায়।
এছাড়া শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত জেলার
কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক
থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
