খবর ডেস্ক ঃ নেত্রকোনায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
কর্তৃক মুক্তিযুদ্ধের বিশিষ্ট্য সংগঠক বদিউজ্জামান মুক্তা হত্যা মামলার সাক্ষ্য
গ্রহণ শুরু হয়েছে।
আজ শুক্রবার ১০ টায়
নেত্রকোনা সার্কিট হাউজে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের ৩ সদস্য
বিশিষ্ট্য একটি তদন্তদল এই সাক্ষ্য গ্রহণের কাজ শুরু করে।
৩ সদস্য বিশিষ্ট্য তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন এএসপি হরি
দেবনাথ। অন্য দুই তদন্ত কর্মকর্তা হচ্ছেন পুলিশ পরিদর্শক মোঃ আতাউর রহমান ও মোঃ
শাহজাহান কবীর।
মামলার বিবরণে জানা যায়, (১৯৭১ সালের) বাংলা ১৩৭৮ সালের
২৮ শে কার্তিক পাক বাহিনীর দোসররা মুক্তিযুদ্ধের বিশিষ্ট্য সংগঠক বদিউজ্জামান
মুক্তাকে নেত্রকোনা শহরের মোক্তার পাড়া ব্রীজের উপর গুলি করে হত্যা করে লাশ মগড়া
নদীতে ফেলে দেয়।
বদিউজ্জামান মুক্তার ভাইপো মোঃ আলী রেজা কাঞ্চন বাদী হয়ে গত ২০১০ সালে
আগস্ট মাসে ১২ জনকে আসামি করে নেত্রকোনা
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আমিনুল হকের আদালতে এই মামলা দায়ের করেন। 