দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়

নেত্রকোনায় মাহমুদুর রহমান মান্না
খবর ডেস্ক : দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়- তাদের জন্য দেশের শান্তি বিনষ্ট হচ্ছে। আওয়ামীলীগ- বিএনপি মুদ্রার এপিট ওপিট মাত্র। তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার এখনই সময়।


 আওয়ামীল বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই। দেশে সাধারণ মানুষের কথা বলার সুযোগ নেই। যেভাবে দেশ এগুচ্ছে এতে করে এক সময় দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে। নাগরিক ঐক্য কোন রাজনৈতিক দল নয়। আমরা হানাহানির রাজনীতি বন্ধের জন্য জনমত গড়ে তুলতে হবে।
কিন্তু আমাদের কথা বলতে বাধা প্রদান করা হচ্ছে। এর ফল ভাল নয়- দেশের মানুষ হানাহানির রাজনীতি পছন্দ করেনা। মানুষ বিকল্প শক্তিকে দেখতে চায়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রী দেশে সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন- আর এরি প্রতিফলন ঘটেছে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের ভরাডুবি মধ্য দিয়ে।
শুক্রবার বিকেলে জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের বাসায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না আরও বলেন-উপরের নির্দেশ আছে তাই জেলা প্রশাসন আমাদের নেত্রকোনায় সভা করতে দেয়নি। নাগরিক ঐক্য কোন রাজনৈতিক দল নয়, দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়, দেশে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা দেশের ২০-২৫টি জেলায় সভা করেছি। কিন্তু কোথাও বাধাগ্রস্থ হইনি। নেত্রকোনায় সভা করতে না দেয়ায় তিনি তীব্র নিন্দা জানান।
জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নাগরিক ঐক্যের উপদেষ্টা এস.এম আকরাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. মাসুদুল হক, কেন্দ্রীয় নেতা শহীদুল্ল­াহ কায়সার, ডা. নজরুল ইসলাম, নুরুল আফসার মজুমদার স্বপন, শেখ তারেক বি রহমান, কামরুল জামান কামরুল, শফিকুর রহমান হিরু, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান প্রমুখ ।