খবর ডেস্ক : শুক্রবার বিকেলে জেলা শহরের আনন্দ বাজার
মোড়ে ট্রাক চাপায় শুভ(১২) নামে এক শিশু নিহত হয়েছে।
সে ৫ম শ্রেণীর ছাত্র ছিল। সে
নেত্রকোনা পৌর সভার মধ্য নাগড়ার পসর আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শিশু শুভ শুক্রবার বিকেলে
সদর উপজেলার সাকুয়া গ্রামের নানার বাড়ি থেকে বাই সাইকেলে করে বাসায় ফিরছিল। আনন্দ
বাজার মোড়ে পৌছলে পিছন থেকে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই
মারা যায়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, এ
ব্যাপারে থানায় জিডি হয়েছে।