পূর্বধলায় শুভ বিদ্যুতায়ন

ডেস্ক রিপোর্টঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউ‌নিয়‌নের মহিষবেড় গ্রাম শুভ বিদ্যুৎতায়ন হয়েছে। রবিবার (২৩.০৭.১৭) বিকালে এর উদ্বুধন ক‌রেন প্রধান অ‌তি‌থি মাননীয় সংসদ সদস্য ওয়া‌রেসাত হো‌সেন বেলাল ( বীরপ্রতীক)।
আশরাফ আলী ফকির সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখন, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান জনাব জা‌হিদুল ইসলাম সুজন, ম‌হিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লোৎফা, পল্লী বিদ্যুতের এজিএম, মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব চিত্রা খানম। অনুষ্টান অত্র ইউনিয়নের অাওয়ামীল‌ী‌গের নেতৃবৃন্দ।

 
এসময় প্রধান অথিতি বলেন, পূর্বধলায় আওয়ামীলীগে কোন অনুপ্রবেশকারী স্থান হবে না। পূর্বধলা হবে একটি মডেল উপজেলা। এই উপজেলায় একটি ঘরও বিদ্যুৎতায়নের বাকি থাকবে না। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এই উপজেলায় প্রতিটি রাস্তাঘাট পাকাকরণ করা হবে।