কলমাকান্দায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের স্বীকার

রেজাউল করিম, কলমাকান্দাঃ নেত্রকোনা জেলার কলমাকান্দায় এক প্রতিবন্ধী কিশোরী (১৬) ধর্ষনের স্বীকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯.০৭.১৭) উপজেলার কৈলাটী ইউনিয়নের চাঁনকোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কৈলাটী ইউনিয়নের চানকোনা গ্রামের প্রতিবন্ধি কিশোরী বান্ধবীদের নিয়ে 
পুকুরে গোসল করতে যায়। এসময় একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে নয়ন মিয়া (১৮) পুকুরের পাশে থাকা জংগলে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে। পরে বান্ধবীরা তার পরিবারের নিকট ঘটনাটি জানালে দ্রুত তাকে উদ্ধার করে। বর্তমানে ধর্ষিতা নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষিতার মা রহিমা আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে নয়ন মিয়াসহ ৩ জনকে আসামী করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-(১৮(৭)১৭)।